দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় মাংস এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানের প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স যাচাই করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে যথাযথ লাইসেন্স না থাকা এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করে পশু জবাই ও মাংস বিক্রির অনিয়ম পাওয়া যায়।
পরে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও হাবিবুর রহমান।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও তাঁর প্রতিনিধিসহ পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
যে আই